Skip to content

Oliro Kotha Shune

Hemanta Mukherjee
ChordsKeyDbeginner99 BPM
4.9(97)

Chords in this song3

Verse 1

অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো
ধরারও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি আমার কাছে কভু আসো না তো?

Verse 2

আকাশ পারে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
আকাশ পারে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মত তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো

Chorus

অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো

Verse 3

চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি করো না কেনো ওগো ধন্য মোরে
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি করো না কেনো ওগো ধন্য মোরে

Verse 4

যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে সে ভালবাসে
কই তাহার মত তুমি আমায় তবুও ভাল-বাসো না তো

Chorus

অলিরও কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো
ধরারও ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি আমার কাছে কভু আসো না তো?

Comments

Spotted a wrong chord, or know a capo position that sounds closer to the record?

Sign in to join the conversation.

No comments yet. If you play this one, say what works.