Skip to content

Amay Proshno Kore Neel Dhrubotara

Hemanta Mukherjee
ChordsKeyFbeginner163 BPM
★4.8(55)

Chords in this song6

Intro

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
রব দিশাহারা ।
জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা,
এ জীবন সারা ।।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
রব দিশাহারা ।

Verse 1

কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো
সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো ।
নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে
একদিন চেয়ে দেখি আমি তুমি হারা,
আমি তুমি হারা ।।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
রব দিশাহারা ।

Verse 2

আমি পথ খুঁজি নাকো পথ মোরে খোঁজে
মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে ।
আমার চতুরপাশে সব কিছু যায় আসে
আমি শুধু তুষারিত গতিহীন ধারা,
গতিহীন ধারা ।।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা
আর কত কাল আমি রব দিশাহারা
রব দিশাহারা ।

Comments

Spotted a wrong chord, or know a capo position that sounds closer to the record?

Sign in to join the conversation.

No comments yet. If you play this one, say what works.