Skip to content

Onno Groher Chand

Sohan Ali
ChordsKeyGCapoFret 3beginner81 BPM
4.8(29)

Chords in this song6

capo 3 — sounds 3 semitones higher

Verse 1

তোমার আকাশ ধরার শখ
আমার সমুদ্দুরে চোখ,
আমি কি আর দেবো বলো
তোমার শুধুই ভালো হোক।
তোমার ভোলা-ভালা হাসি
আমার বুকের ভেতর ঝড়,
তুমি চলতি ট্রেনের হাওয়া
আমি কাঁপি থরথর।

Chorus

তোমার নানান বাহানায়
আমার জায়গাটা কোথায়,
আমি কি এক ঘোরে থাকি
ছিলো কত কথা বাকি।
তোমার গোপন সবই রয়
আমার আপন মনে হয়,
আমি ভোরের ঝরা পাতা
আমার মরার কিসের ভয়।

Verse 2

তোমার নরম কাতর হাত
আমার দিনের মতো রাত,
তুমি ঝিনুক কুড়াও যদি
আমি হবো শান্ত নদী।
আমার আসার সময় হলে
তুমি হাত ফসকে গেলে,
তোমার যাওয়ার পায় তাড়া
আমি হই যে দিশেহারা।

Chorus

তুমি অন্য গ্রহের চাঁদ
আমার একলা থাকার ছাদ,
তোমার ফেরার সম্ভাবনা
অমাবস্যায় জোছনা।
তোমার গোপন সবই রয়
আমার আপন মনে হয়,
আমি ভোরের ঝরা পাতা
আমার মরার কিসের ভয়।

Bridge

তুমি অন্য গ্রহের চাঁদ
আমার একলা থাকার ছাদ,
তোমার ফেরার সম্ভাবনা
অমাবস্যায় জোছনা।
তোমার গোপন সবই রয়
আমার আপন মনে হয়,
আমি ভোরের ঝরা পাতা
আমার মরার কিসের ভয়।

Interlude

Em D C G D x2
        

Comments

Spotted a wrong chord, or know a capo position that sounds closer to the record?

Sign in to join the conversation.

No comments yet. If you play this one, say what works.