Skip to content

Nilanjana

Nachiketa Chakraborty
ChordsKeyEmCapoFret 3intermediate100 BPM
★4.8(6)

Chords in this song8

capo 3 — sounds 3 semitones higher

Intro

  
  
  
  
  
  
  
  

Verse 1

লাল ফিতে, সাদা মোজা স্কু-স্কুলের ইউনিফর্ম
ন'টার সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ কম
পড়া ফেলে এক ছুট, ছুটে রাস্তার মোড়ে
দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম
এরপর একরাশ কালো কালো ধোঁয়া
স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া

Pre-chorus

এরপর বিষণ্ন দিন বাজে না মনো বীণ
অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন

Chorus

হাজার কবিতা, বেকার সবই-তা
হাজার কবিতা, বেকার সবই-তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা

Bridge

  
  
  
  
  
  

Verse 2

সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়
র'ক থাকতো ভরে কিছু বখাটে ছোঁড়ায়
হিন্দি গানের কলি, সদ্য শেখা গালাগালি
একঘেয়ে হয়ে যেত সময় সময়
তখন উদাস মন ভোলে মনোরঞ্জন
দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়
তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা
ও মনের গভীরতা জানতে চায়

Pre-chorus

যখন খোলা চুলে হয়তো মনের ভুলে
তাকাতো সে অবহেলে দু'চোখ মেলে

Chorus

হাজার কবিতা, বেকার সবই-তা
হাজার কবিতা, বেকার সবই-তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা

Bridge

  
  
  
  
  
  

Verse 3

অংকের খাতা ভরা থাকতো আঁকায়
তার ছবি, তার নাম পাতায় পাতায়
হাজার অনুষ্ঠান, প্রভাত ফেরীর গান
মন দিন গোনে এই দিনের আশায়
রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল
মন শুধু সে ক্ষণের প্রতীক্ষায়
রাত্রির আঙিনায় যদি খোলা জানালায়
একবার- একবার যদি সে দাঁড়ায়

Pre-chorus

বোঝে নি অবুঝ মন নীলাঞ্জনা তখন
নিজেতে ছিলো মগণ প্রাণপণ হো...

Chorus

হাজার কবিতা, বেকার সবই-তা
হাজার কবিতা, বেকার সবই-তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা

Ourto

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা
 

Comments

Spotted a wrong chord, or know a capo position that sounds closer to the record?

Sign in to join the conversation.

No comments yet. If you play this one, say what works.